কিয়ামতে শাফাআত প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: শাফাআত আখিরাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তর। শাফাআত অর্থ সুপারিশ করা, অনুরোধ করা। কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহর নিকট কিয়ামতের দিন নবি-রাসুল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফাআত বলে। কিয়ামতের দিন মহা বিপর্যয় থেকে মানুষকে শাফাআতের মাধ্যমে রক্ষা করা হবে। জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া এবং জান্নাত লাভ করার জন্য শাফাআত অবশ্যই প্রয়োজন। কেননা সেদিন শাফাআত ছাড়া মুক্তির কোনো পথ নেই।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
কিয়ামতে শাফাআত প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
উত্তর