দৃশ্যকল্প-২ এ সুমন কার আদর্শে উজ্জীবিত হয়ে উক্ত কাজটি করেছে- বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সুমন তরণীসেনের আদর্শে উজ্জীবিত হয়ে উক্ত কাজটি তথা ছিনতাইকারীকে ধরে চেইনটি উদ্ধার করেছে। দৃশ্যকল্প-২ এ সুপর্ণা একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে এক ছিনতাইকারী তার গলার চেইন নিয়ে পালানোর চেষ্টা করে। এমন সময় পথচারী সুমন জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে ধরে চেইনটি উদ্ধার করে সুপর্ণাকে ফেরত দেয়। যা পাঠ্যবইয়ের তরণীসেনের আদর্শের সাথে মিল রয়েছে। তরণীসেন এক সৎসাহসী বারো বছরের বালক। সে ছিল রাক্ষসরাজ রাবণের ভাই বিভীষণের পুত্র। রাক্ষস বাহিনীর সাথে রাম-লক্ষ্মণের ভীষণ যুদ্ধ হচ্ছে এবং এ যুদ্ধে রাক্ষস বাহিনী পরাজিত হচ্ছে- এ খবর পেয়ে বালক তরণীসেন সাহস করে রথ নিয়ে যুদ্ধ করতে আসে । রণক্ষেত্রে তার বাণের আঘাতে রামের পক্ষের অনেক বানর সৈন্য আহত হয়। তরণীসেনের এ সৎসাহস দেখে রামচন্দ্র বিস্মিত হন। এ কারণে রণক্ষেত্রে তরণীসেনের মৃত্যুর পর তিনি তাকে আশীর্বাদ করেন। রামচন্দ্রের আশীর্বাদে তরণীসেন রাক্ষস দেহ পরিত্যাগ করে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে যায়। সুতরাং আমরা বলতে পারি, তরণীসেন বালক হওয়া সত্ত্বেও যে সৎসাহস ও বীরত্বের পরিচয় দিয়েছে ইতিহাসে তা অম্লান। সে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য সৎসাহস নিয়ে রাম-লক্ষ্মণের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে দৃঢ় চিত্তে যুদ্ধ করে। বীরের মতো লড়ে তরণীসেন প্রাণ বিসর্জন দেয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সুমন কার আদর্শে উজ্জীবিত হয়ে উক্ত কাজটি করেছে- বিশ্লে…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর