শেয়ারFacebookWhatsApp

জনাব রহমানের পরিকল্পনার গুরুত্ব মূল্যায়ন করো।

উত্তর: সফলতা নিশ্চিতে জনাব রহমানের ব্যবসায় পরিকল্পনাটির গুরুত্ব অপরিসীম। এ পরিকল্পনায় ব্যবসায়ের লক্ষ্য অর্জনের জন্য কখন, কী কাজ, কীভাবে এবং কত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে তার নির্দেশনা পাওয়া যায়। এর মাধ্যমে কোন উৎস থেকে কম খরচে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা যাবে তার ধারণা পাওয়া যায়। এছাড়া ব্যবসায় পরিকল্পনার মাধ্যমে সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার করা যায়। উদ্দীপকের জনাব রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রত্যেকের কাজ নির্দিষ্ট করে দেন। তিনি ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন, সংগ্রহে কম খরচের উৎস বিবেচনা করেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন সুযোগ-সুবিধাগুলোরও সদ্ব্যবহার করেন। তিনি ভবিষ্যতে পণ্য বৈচিত্র্যকরণের কথা মাথায় রেখে উৎপাদন করেন। জনাব রহমান প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে ব্যবসায় পরিকল্পনা তৈরি করেন। এতে তিনি ভোক্তাদের চাহিদা অনুযায়ী কী পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে তার ধারণা পান। এক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলোর যথাযথ ব্যবহারে প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদনসংক্রান্ত কাজ সহজ হয়। এছাড়া প্রত্যেক কর্মীর দায়িত্ব নির্ধারিত থাকায় তারা দক্ষতার সাথে কাজ করতে পারে। আবার, ব্যবসায় পরিকল্পনার ভিত্তিতে ভবিষ্যতে কোন দিকে ব্যবসায়টির সম্প্রসারণ সম্ভব হয় তার ধারণাও পাওয়া যায়। তাই বলা যায়, সঠিকভাবে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন ও অনুসরণের ফলে জনাব রহমান সফল ব্যবসায়ী হতে পেরেছেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল

জনাব রহমানের পরিকল্পনার গুরুত্ব মূল্যায়ন করো।

উদ্দীপক

জনাব নাজিম একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন প্রণালি এমনভাবে তৈরি করেন যেন উৎপাদিত পণ্যের সংখ্যা অতিরিক্ত না হয়। আবার প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীনও না হয়। এভাবে উৎপাদন করায় প্রতিষ্ঠানটি টিকে আছে। অপরদিকে জনাব রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রত্যেকের কাজ নির্দিষ্ট করে দেন। ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন সংগ্রহে কম খরচের উৎস বিবেচনা করেন। তাছাড়া দেশের বিভিন্ন সুযোগ-সুবিধাগুলোও গ্রহণ করেন। ভবিষ্যতে পণ্য বৈচিত্র্যকরণের কথাও মাথায় রেখে উৎপাদন করেন। এজন্য বর্তমানে জনাব রহমান একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত।

Dhaka, Mymensingh, Rajshahi, Dinajpur, Comilla, Jessore, Barisal · 2020

উত্তর

যে বিবরণীতে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ অর্থ আসছে এবং ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করা হয়, তাকে প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী বলে।

উত্তর

উদ্যোক্তা নিজস্ব কল্পনা ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রকল্পের ধারণা চিহ্নিত করেন। পারিপার্শ্বিক অবস্থা, বাজার চাহিদা প্রভৃতি বিষয়ের ওপর ভিত্তি করে ধারণা চিহ্নিত করা হয়। প্রকল্পের ধারণা চিহ্নিত করার ক্ষেত্রে উদ্যোক্তার নিজের পছন্দের পণ্য, চাহিদা আছে এমন পণ্য, নতুন প্রযুক্তি ব্যবহারের সুবিধা প্রভৃতি বিষয় বিবেচনা করা প্রয়োজন হয়।

উত্তর

জনাব নাজিমের পণ্য উৎপাদন প্রক্রিয়াটি হলো সম আয়-ব্যয় বিশ্লেষণ পদ্ধতি। এ পদ্ধতিতে ব্যবসায়ের এমন একটি অবস্থা নির্ণয় করা হয়, যেখানে আয়-ব্যয় সমান হয়। এতে কী পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রি করলে মোট বিক্রয়মূল্য, মোট ব্যয়ের সমান হবে তা জানা যায়। এছাড়া কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের আশায় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করা যায়। উদ্দীপকের জনাব নাজিম একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন প্রণালি ঠিক করে দেন। এক্ষেত্রে তিনি চান যেন অতিরিক্ত উৎপাদন না হয়। আবার, কম উৎপাদন করে প্রতিষ্ঠানটি যেন ক্ষতির সম্মুখীন না হয় সেদিকেও খেয়াল রাখেন। এতে জনাব নাজিম ভোক্তার চাহিদা অনুযায়ী যথাযথ পরিমাণে পণ্য উৎপাদন করতে পারেন। আর সঠিক পরিমাণে উৎপাদন করায় পণ্যগুলো সহজে বিক্রি করা যায়। ফলে জনাব নাজিমের প্রতিষ্ঠানে অতিরিক্ত পণ্য উৎপাদন সংক্রান্ত খরচ হয় না। এছাড়া তিনি উৎপাদিত পণ্য সহজে বিক্রি করে ন্যূনতম মুনাফা অর্জন করতে পারেন। এভাবে পণ্য উৎপাদনের যথাযথ মাত্রা নির্ধারণ করা যায় সম আয়-ব্যয় বিশ্লেষণের মাধ্যমে। সুতরাং, জনাব নাজিম সম আয়-ব্যয় বিশ্লেষণ পদ্ধতির ব্যবহার করে তার প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করেন।

উত্তর

সফলতা নিশ্চিতে জনাব রহমানের ব্যবসায় পরিকল্পনাটির গুরুত্ব অপরিসীম। এ পরিকল্পনায় ব্যবসায়ের লক্ষ্য অর্জনের জন্য কখন, কী কাজ, কীভাবে এবং কত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে তার নির্দেশনা পাওয়া যায়। এর মাধ্যমে কোন উৎস থেকে কম খরচে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা যাবে তার ধারণা পাওয়া যায়। এছাড়া ব্যবসায় পরিকল্পনার মাধ্যমে সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার করা যায়। উদ্দীপকের জনাব রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রত্যেকের কাজ নির্দিষ্ট করে দেন। তিনি ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন, সংগ্রহে কম খরচের উৎস বিবেচনা করেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন সুযোগ-সুবিধাগুলোরও সদ্ব্যবহার করেন। তিনি ভবিষ্যতে পণ্য বৈচিত্র্যকরণের কথা মাথায় রেখে উৎপাদন করেন। জনাব রহমান প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে ব্যবসায় পরিকল্পনা তৈরি করেন। এতে তিনি ভোক্তাদের চাহিদা অনুযায়ী কী পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে তার ধারণা পান। এক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলোর যথাযথ ব্যবহারে প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদনসংক্রান্ত কাজ সহজ হয়। এছাড়া প্রত্যেক কর্মীর দায়িত্ব নির্ধারিত থাকায় তারা দক্ষতার সাথে কাজ করতে পারে। আবার, ব্যবসায় পরিকল্পনার ভিত্তিতে ভবিষ্যতে কোন দিকে ব্যবসায়টির সম্প্রসারণ সম্ভব হয় তার ধারণাও পাওয়া যায়। তাই বলা যায়, সঠিকভাবে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন ও অনুসরণের ফলে জনাব রহমান সফল ব্যবসায়ী হতে পেরেছেন।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাইক্রোস্ক্রিনিং এর উপাদান কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ব্যবসায় পরিকল্পনা কেমন হওয়া উচিত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সেলিম ঢাকা থেকে তৈরি পোশাক কিনে নিয়ে খুলনার স্থানীয় বাজারে একটি দোকান দিলেন। ৩ জন কর্মী নিয়োগ দিলেন। স্থানীয় অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় এবং কাপড় বিক্রিতে যথেষ্ট দক্ষতা না থাকায় তিনি লোকসানের সম্মুখীন হলেন। তিনি তার ব্যবসায় পরিবর্তন করার চিন্তা করেছেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
প্রকল্প কাকে বলে?
খ
ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?
গ
জনাব সেলিম কীভাবে প্রকল্প নির্ধারণ করেছেন ব্যাখ্যা কর।
ঘ
জনাব সেলিমের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সেলিম ঢাকা থেকে তৈরি পোশাক কিনে নিয়ে খুলনার স্থানীয় বাজারে একটি দোকান দিলেন। ৩ জন কর্মী নিয়োগ দিলেন। স্থানীয় অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় এবং কাপড় বিক্রিতে যথেষ্ট দক্ষতা না থাকায় তিনি লোকসানের সম্মুখীন হলেন। তিনি তার ব্যবসায় পরিবর্তন করার চিন্তা করেছেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
প্রকল্প কাকে বলে?
খ
ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?
গ
জনাব সেলিম কীভাবে প্রকল্প নির্ধারণ করেছেন ব্যাখ্যা কর।
ঘ
জনাব সেলিমের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?

ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকল্প কাকে বলে?

প্রকল্প কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কীভাবে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করা হয় ব্যাখ্যা কর।

কীভাবে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করা হয় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রভাবিত করে?

জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রভাবিত করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সম আয়-ব্যয় বিশ্লেষণ বলতে কী বোঝায়?

সম আয়-ব্যয় বিশ্লেষণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কুমিল্লার ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময় থেকে স্বপ্ন দেখেন যে, তিনি রিয়েল স্টেট এর ব্যবসায়ের মালিক হবেন। স্বপ্নকে সামনে রেখে একটি রূপরেখা তৈরি করেন এবং প্রথমদিকে লাভ না হলেও বর্তমানে তিনি আরও ৩টি রিয়েল স্টেট ব্যবসায়ের মালিক।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
বাজার চাহিদা কী?
খ
প্রকল্প ধারণা চিহ্নিতকরণের বিবেচ্য বিষয় কী? ব্যাখ্যা কর।
গ
জনাব ফাহাদ রিয়েল স্টেটের ব্যবসায় করার পূর্বে যে রূপরেখা তৈরি করেছেন তাকে কী বলে? বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে জনাব ফাহাদের ব্যবসায়ে লাভ না হলেও ক্ষতি যেন না হয় এই চিন্তাকে ব্যবসায়ের ভাষায় কী বলে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কুমিল্লার ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময় থেকে স্বপ্ন দেখেন যে, তিনি রিয়েল স্টেট এর ব্যবসায়ের মালিক হবেন। স্বপ্নকে সামনে রেখে একটি রূপরেখা তৈরি করেন এবং প্রথমদিকে লাভ না হলেও বর্তমানে তিনি আরও ৩টি রিয়েল স্টেট ব্যবসায়ের মালিক।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
বাজার চাহিদা কী?
খ
প্রকল্প ধারণা চিহ্নিতকরণের বিবেচ্য বিষয় কী? ব্যাখ্যা কর।
গ
জনাব ফাহাদ রিয়েল স্টেটের ব্যবসায় করার পূর্বে যে রূপরেখা তৈরি করেছেন তাকে কী বলে? বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে জনাব ফাহাদের ব্যবসায়ে লাভ না হলেও ক্ষতি যেন না হয় এই চিন্তাকে ব্যবসায়ের ভাষায় কী বলে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?মাইক্রোস্ক্রিনিং এর উপাদান কোনটি?ব্যবসায় পরিকল্পনা কেমন হওয়া উচিত?জনাব সেলিমের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।জনাব সেলিম কীভাবে প্রকল্প নির্ধারণ করেছেন ব্যাখ্যা কর।ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?প্রকল্প কাকে বলে?কীভাবে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করা হয় ব্যাখ্যা কর।জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রভাবিত করে?সম আয়-ব্যয় বিশ্লেষণ বলতে কী বোঝায়?উদ্দীপকে জনাব ফাহাদের ব্যবসায়ে লাভ না হলেও ক্ষতি যেন না হয় এই চিন্তাকে ব্যবসায়েরজনাব ফাহাদ রিয়েল স্টেটের ব্যবসায় করার পূর্বে যে রূপরেখা তৈরি করেছেন তাকে কী বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।