জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রভাবিত করে?
উত্তর: ম্যাক্রোস্ক্রিনিং এর উপাদানগুলোর মধ্যে জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিতে জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ উপাদানের প্রভাব নিচে উল্লেখ করা হলো: জনসংখ্যা: একটি ব্যবসায়ের অস্থিত্ব, প্রবৃদ্ধি ও অগ্রগতি যে এলাকায় ব্যবসায়টি অবস্থিত সে এলাকার জনগোষ্ঠীর উপর নির্ভর করে। ব্যবসায় কর্তৃক প্রস্তুতকৃত পণ্য বা সেবাসামগ্রীর বাজারের আকার, বর্তমান জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার ও জন্ম-মৃত্যু দ্বারা প্রভাবিত হয়। অর্থনৈতিক পরিবেশ: পণ্য বা সেবার চাহিদা ব্যবসায়টির চারদিকে বসবাসকারী ভোক্তাদের আয়, সঞ্চয়, খরচ করার প্রবণতা, জীবনযাত্রার মান ইত্যাদি দ্বারা প্রভাবিত। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে এগুলোর প্রভাব যথাযথভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রভাবিত করে?
উত্তর