জনাব নাজিমের পণ্য উৎপাদন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
উত্তর: জনাব নাজিমের পণ্য উৎপাদন প্রক্রিয়াটি হলো সম আয়-ব্যয় বিশ্লেষণ পদ্ধতি। এ পদ্ধতিতে ব্যবসায়ের এমন একটি অবস্থা নির্ণয় করা হয়, যেখানে আয়-ব্যয় সমান হয়। এতে কী পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রি করলে মোট বিক্রয়মূল্য, মোট ব্যয়ের সমান হবে তা জানা যায়। এছাড়া কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের আশায় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করা যায়। উদ্দীপকের জনাব নাজিম একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন প্রণালি ঠিক করে দেন। এক্ষেত্রে তিনি চান যেন অতিরিক্ত উৎপাদন না হয়। আবার, কম উৎপাদন করে প্রতিষ্ঠানটি যেন ক্ষতির সম্মুখীন না হয় সেদিকেও খেয়াল রাখেন। এতে জনাব নাজিম ভোক্তার চাহিদা অনুযায়ী যথাযথ পরিমাণে পণ্য উৎপাদন করতে পারেন। আর সঠিক পরিমাণে উৎপাদন করায় পণ্যগুলো সহজে বিক্রি করা যায়। ফলে জনাব নাজিমের প্রতিষ্ঠানে অতিরিক্ত পণ্য উৎপাদন সংক্রান্ত খরচ হয় না। এছাড়া তিনি উৎপাদিত পণ্য সহজে বিক্রি করে ন্যূনতম মুনাফা অর্জন করতে পারেন। এভাবে পণ্য উৎপাদনের যথাযথ মাত্রা নির্ধারণ করা যায় সম আয়-ব্যয় বিশ্লেষণের মাধ্যমে। সুতরাং, জনাব নাজিম সম আয়-ব্যয় বিশ্লেষণ পদ্ধতির ব্যবহার করে তার প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
জনাব নাজিমের পণ্য উৎপাদন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka, Mymensingh, Rajshahi, Dinajpur, Comilla, Jessore, Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর