উদ্দীপকের জনাব মিল্টনের প্রতিষ্ঠানটির ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জনাব মিল্টনের প্রতিষ্ঠানটির ব্যর্থতার কারণ হলো প্রশিক্ষণের অভাব। ব্যবসায়ের কোনো কাজে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের প্রয়োজন হয়। এর মাধ্যমে নতুন বিষয় ও কৌশল সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়া, দক্ষ কর্মীর মাধ্যমে ব্যবসায়ের কাজ পরিচালনায় বেশি সুবিধা পাওয়া যায়। উদ্দীপকের জনাব মিল্টন তার গ্রামে একটি মাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি স্থাপন করেন। গ্রামের স্থানীয় লোকজন আধুনিক যন্ত্রপাতি চালানোয় দক্ষ নয়। আবার, তাদেরকে দক্ষ করে গড়ে তোলার কোনো সুব্যবস্থাও তার কারখানায় নেই। ফলে কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। কারখানার যন্ত্রপাতি পরিচালনার জন্য দক্ষ ও প্রশিক্ষিত কর্মী প্রয়োজন। কিন্তু, জনাব মিল্টনের কারখানায় কর্মীদের প্রশিক্ষণের সুব্যবস্থা নেই। এ কারণে কোন মেশিন কীভাবে চালাতে হবে তা তারা সঠিকভাবে জানে না। ফলে অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। আবার পণ্য উৎপাদনেও সময় বেশি লাগে। এতে উৎপাদন খরচ বেশি হয়। ফলে মুনাফার পরিমাণ কমে যায়। তাই বলা যায়, প্রশিক্ষণের অভাবে জনাব মিল্টনের প্রতিষ্ঠানটি সফল হচ্ছে না।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
উদ্দীপকের জনাব মিল্টনের প্রতিষ্ঠানটির ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka, Mymensingh, Rajshahi, Dinajpur, Comilla, Jessore, Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর