জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।
উত্তর: জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানসিকতা গুণাবলি পরিলক্ষিত হয়। আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। এই ক্ষতি মেনে নেওয়ার মতো মনকেই উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানসিকতা বলে। যেকোনো নতুন উদ্যোক্তার ঝুঁকির বা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। তাই সাফল্য আসবেই এবং কখনোই ক্ষতি স্বীকার করতে হবে না এমন চিন্তা উদ্যোক্তাকে বর্জন করতে হয়। উদ্দীপকের ফরিদুল ইসলাম গাজীপুরের একটি পোশাক কারখানায় মাত্র ২৫০০ টাকা বেতনে চাকরি করেন। পরবর্তীতে তিনি কিছু পুরাতন মেশিন নিয়ে নিজেই একটি বোতাম তৈরির কারখানা স্থাপন করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ১০৭ জন শ্রমিক কাজ করে। ফরিদুল ইসলামের এমন সিদ্ধান্ত উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানসিকতা গুণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানসিকতা গুণাবলি পরিলক্ষিত হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণন…
উদ্দীপক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর