সুজনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির গুরুত্ব বর্ণনা করো।
উত্তর: সুজনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোয় বিমা প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম। চুক্তির মাধ্যমে বিমা প্রতিষ্ঠান প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতাকে নির্দিষ্ট ঘটনায় ক্ষতির জন্য অর্থ পরিশোধ করে। এতে বিমা প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ পেয়ে আর্থিক অবস্থার পরিবর্তন করা যায়। এছাড়া, ঐ ব্যক্তির মৃত্যুতে তার পরিবারের সদস্যরা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে উপকৃত হন। উদ্দীপকের সুজন ফাস্ট ফুডের ব্যবসায়ে সফলতা না পাওয়ায় একটি মুদির দোকান দেন। পরবর্তীতে ভবিষ্যতের কথা ভেবে তিনি একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন। কিন্তু এর কিছুদিনের মধ্যেই তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। এতে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি তার মনোনীত ব্যক্তিকে অর্থ পরিশোধ করে। সুজন তার জীবনের নিরাপত্তার কথা ভেবে জীবন বিমা চুক্তি করেন। তিনি মারা যাওয়ায় বিমাকৃত অর্থ তার মনোনীত ব্যক্তি পান। এতে সুজনের মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়নি। পরিবারের সদস্যরা ঐ অর্থ বিনিয়োগ করে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবে। এর ফলে তাদের সামাজিক অবস্থানও বজায় থাকবে। তাই বলা যায়, সুজনের অসহায় পরিবারের জন্য বিমা প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
সুজনের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির গুরুত্ব বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka, Mymensingh, Rajshahi, Dinajpur, Comilla, Jessore, Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর