শ্যামলের মতো উদ্যোক্তাদের গৃহীত কর্মকাণ্ড দেশের বেকার সমস্যা কমাতে কতটুকু কার্যকর সেটি মূল্যায়ন করো।
উত্তর: শ্যামলের মতো ব্যবসায় উদ্যোক্তাদের গৃহীত উদ্যোগ দেশের বেকার সমস্যা কমাতে কার্যকর হবে বলে আমি মনে করি। ব্যবসায় উদ্যোক্তারা নতুন ধারণা উদ্ভাবন ও প্রতিষ্ঠান স্থাপনে ভূমিকা রাখেন। এভাবে তারা নিজের ও অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। এতে দেশের বেকারত্ব কমে। উদ্দীপকের শ্যামল তার বাড়ির পাশের সবজির বাজারে একটি খাবারের হোটেল স্থাপন করেন। সেখানে তিনি ১১ জন দক্ষ কর্মী নিয়োগ দেন। ব্যবসায়টি নতুন হওয়ায় প্রথমদিকে লাভ কম হয়। কিন্তু পরবর্তীতে তার বিভিন্ন কর্মকাণ্ডের ফলে ব্যবসায়টির সুনাম ও পরিচিতি বাড়ে। শ্যামল তার হোটেলটি স্থাপনের মাধ্যমে স্থানীয় লোকের চাহিদা মেটাচ্ছেন। এছাড়া এখানে তিনি নিজের পাশাপাশি অন্যদেরও কাজের সুযোগ সৃষ্টি করেছেন। এতে তাদের বেকারত্ব দূর হয়েছে। তাদের আয় ও জীবনমান উন্নত হচ্ছে। আবার, শ্যামলের সফলতায় উদ্বুদ্ধ হয়ে আরও অনেকেই এ ধরনের কাজে এগিয়ে আসবে। ফলে নতুন করে কর্মসংস্থান হবে। এভাবেই দেশের বেকার সমস্যা কমে যাবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
শ্যামলের মতো উদ্যোক্তাদের গৃহীত কর্মকাণ্ড দেশের বেকার সমস্যা কমাতে …
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর