উদ্দীপকের শ্যামলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শ্যামলের মধ্যে উদ্যোক্তার সাংগঠনিক ক্ষমতার গুণটি পরিলক্ষিত হয়েছে। একজন উদ্যোক্তার গুণের ওপর ব্যবসায়ের সাফল্য নির্ভর করে। তিনি সবসময় সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। এতে তিনি প্রতিযোগীদের চেয়ে এগিয়ে যান। এজন্য তার মধ্যে পর্যাপ্ত সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন। উদ্দীপকের শ্যামলের বাড়ির পাশের মহাসড়কে সবজির বাজার বসে। সেখানে অনেক লোকের সমাগম হয়। আর তাদের খাবারের বেশ চাহিদা আছে। এই সুযোগটি কাজে লাগিয়ে শ্যামল ঋণ নিয়ে একটি হোটেল স্থাপন করেন। এটি তার জন্য একটি নতুন উদ্যোগ। এ উদ্যোগটি সফল করতে তিনি ১১ জন দক্ষ কর্মী নিয়োগ দেন। এক্ষেত্রে তিনি মানবীয় (দক্ষ কর্মী) ও বস্তুগত (অর্থ সংগ্রহ) উপাদান সঠিকভাবে সমন্বয় করেন। এর মাধ্যমেই তিনি ব্যবসায়ের উদ্যোগটি বাস্তবায়ন করবেন। এসব বৈশিষ্ট্য সাংগঠনিক ক্ষমতার সাথে সংগতিপূর্ণ। সুতরাং, শ্যামলের মধ্যে সাংগঠনিক ক্ষমতা গুণটি বিদ্যমান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
উদ্দীপকের শ্যামলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর