জনাব রফিক তার প্রকল্প নির্বাচনে কোন প্রাথমিক পদক্ষেপটি বিবেচনা করেছেন তা বর্ণনা করো।
উত্তর: জনাব রফিক প্রকল্প নির্বাচনে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ম্যাক্রোস্ক্রিনিং-এর জনসংখ্যা উপাদানটি বিবেচনা করেছেন। একটি ব্যবসায়ের অস্তিত্ব, প্রবৃদ্ধি ও অগ্রগতি উক্ত এলাকার জনগোষ্ঠীর ওপর অনেকাংশে নির্ভর করে। সাধারণত জনসংখ্যা বহুল এলাকায় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটে। তাই এ বিষয়টি বিশেষভাবে 'বিবেচনা করতে হয়। উদ্দীপকের জনাব রফিক ঢাকা থেকে পড়াশোনা করে নিজ এলাকায় ফিরে আসেন। তিনি নিজের জমানো ও বাবার কাছ থেকে কিছু অর্থ নিয়ে একটি সুসজ্জিত ফাস্ট ফুডের দোকান দেন। এক্ষেত্রে তিনি এলাকার জনসংখ্যাকে বিবেচনায় রাখেন। তিনি মনে করেন, এলাকাটি জনবহুল হওয়ায় তার ব্যবসায়ের ক্রেতার সংখ্যা বেশি হবে। ফলে ফাস্ট ফুডের চাহিদার পরিমাণ বাড়বে। এতে কম সময়ে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন সম্ভব হবে। সুতরাং, এলাকার জনসংখ্যা বিবেচনায় জনাব রফিক ফাস্ট ফুডের ব্যবসায় প্রকল্পটি নির্বাচন করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
জনাব রফিক তার প্রকল্প নির্বাচনে কোন প্রাথমিক পদক্ষেপটি বিবেচনা করেছ…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর