সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: যে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সরকার কর্তৃক সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হলো সরকারি পৃষ্ঠপোষকতা। ব্যবসায়ের ক্ষেত্রে সরকার একটি গুরুত্বপূর্ণ পক্ষ। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে সরকার দেশের ব্যবসায় পরিবেশের উন্নয়ন করে। কর মওকুফ, স্বল্প বা বিনা সুদে মূলধন সরবরাহ প্রভৃতি সরকার প্রদত্ত সুবিধা। এরূপ সুবিধা বা পৃষ্ঠপোষকতা পেলে ব্যবসায়ীরা সহজে ব্যবসায় স্থাপন ও সম্প্রসারণ করতে পারে। তাই ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর