জনাব মিজানের ছকটি তার প্রকল্পের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো।
উত্তর: জনাব মিজানের ব্যবসায় পরিকল্পনার ছকটি তার প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ। ব্যবসায় পরিকল্পনায় ব্যবসায়ের লক্ষ্য অর্জনের প্রয়োজনীয় দিকনির্দেশনা উল্লেখ থাকে। এটি ব্যবসায়ী বা উদ্যোক্তাদের কাছে দিকনির্দেশক দলিল হিসেবে কাজ করে। ব্যবসায়ীকে এটি প্রয়োজনীয়, মূলধন সংগ্রহ ও বিনিয়োগ ক্ষেত্র নির্ধারণে সহায়তা করে। উদ্দীপকের জনাব মিজান বরিশালের আমানতগঞ্জে 'মিজান হাউজিং'-এর জন্য কিছু জমি কেনেন। এজন্য তিনি একটি ছক করেন। তিনি এ ছক অনুযায়ী কাজ শুরু করেন। তিনি আর্থিক সমস্যার কথা চিন্তা করে মূলধন সংগ্রহের তৎপরতা শুরু করেন। জনাব মিজান তার ছক অনুযায়ী মিজান হাউজিং-এর প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। ভবিষ্যতে কোন কাজ কখন করবেন তা ছকে নির্দিষ্টভাবে উল্লেখ আছে। এতে সুষ্ঠুভাবে তার প্রকল্পটি পরিচালনা করা সহজ হবে। তিনি এ ছক বা ব্যবসায় পরিকল্পনার মাধ্যমে সহজে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারবেন। এছাড়া এর মাধ্যমে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তাই বলা যায়, জনাব মিজানের ছকটি তার প্রকল্পের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
জনাব মিজানের ছকটি তার প্রকল্পের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ …
উদ্দীপক
Dhaka, Rajshahi, Sylhet, Jessore, Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর