জনাব মিজানের গৃহীত ছকটি কী তা বর্ণনা করো।
উত্তর: জনাব মিজানের গৃহীত ছকটি হলো ব্যবসায় পরিকল্পনা। এটি হলো ব্যবসায়ের ভবিষ্যৎ কাজের প্রতিচ্ছবি। এতে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায় প্রভৃতি তুলে ধরা হয়। এতে ব্যবসায় কোন দিকে অগ্রসর হবে তার সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়। উদ্দীপকের জনাব মিজান রিয়ান রিয়াল এস্টেট-এর মালিক। তিনি সম্প্রতি বরিশালের আমানতগঞ্জে 'মিজান হাউজিং'-এর জন্য কিছু জমি কেনেন। তিনি এর জন্য একটি ছক তৈরি করেন। এতে তিনি তার ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, অর্থায়নের উপায় প্রভৃতি তুলে ধরেন। তিনি এতে তার ব্যবসায় কোন দিকে সম্প্রসারণ হবে তার দিকনির্দেশনা উল্লেখ করেন। এরপর তিনি এ ছক অনুযায়ী কাজ শুরু করেন। এ কাজগুলো ধ্যবসায় পরিকল্পনার মাধ্যমে করা হয়। তাই বৈশিষ্ট্য অনুযায়ী বলা যায়, জনাব মিজানের গৃহীত ছকটি হলো ব্যবসায় পরিকল্পনা।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
জনাব মিজানের গৃহীত ছকটি কী তা বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka, Rajshahi, Sylhet, Jessore, Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর