উদ্দীপকের আলোকে চুক্তির ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে চুক্তিটি ফ্রানসাইজিং ব্যবসায়ের অন্তর্গত। এ ব্যবসায়ে কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে পণ্য তৈরি ও বিক্রির জন্য চুক্তি করা হয়। এজন্য বিক্রির ওপর নির্দিষ্ট হারে ফি দিতে হয়। আর অনুমোদনকারীর পণ্য ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বিক্রি করা যায় না। উদ্দীপকের মি. আসলাম ঢাকার নামকরা হোটেল ব্যবসায়ী। বর্তমানে তিনি আমেরিকার একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছেন। শর্ত অনুযায়ী তিনি ঐ প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বিক্রি করেন। এক্ষেত্রে তিনি অন্য কোনো প্রতিষ্ঠানের তৈরি করা পণ্য বেচা-কেনা করতে পারবেন না। এ চুক্তির জন্য আমেরিকার প্রতিষ্ঠানকে মি. আসলাম নির্দিষ্ট হারে ফি দেন। এক্ষেত্রে আমেরিকার প্রতিষ্ঠান ফ্রানসাইজর ও মি. আসলামের প্রতিষ্ঠান ফ্রানসাইজি। আর উল্লিখিত পক্ষ দুটির মধ্যে ফ্রানসাইজিং ব্যবসায়ের চুক্তি হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চুক্তির ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka, Rajshahi, Sylhet, Jessore, Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর