উদ্দীপকের আলোকে মিসেস সামিয়ার ব্যবসায়ের সহায়ক হিসেবে বিমার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের আলোকে মিসেস সামিয়ার ব্যবসায়ের সহায়ক হিসেবে নৌ বিমার যথেষ্ট গুরুত্ব আছে। নৌ বিমা চুক্তির মাধ্যমে নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। নৌ পথে দুর্ঘটনার ফলে যে আর্থিক ক্ষতি হতে পারে তা থেকে রক্ষার জন্য এ বিমা করা হয়। উদ্দীপকের মিসেস সামিয়া একজন ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে সমুদ্রপথে কৃষি যন্ত্রপাতি আনেন। এরপর তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। আমদানিকৃত পণ্য আনয়নের ঝুঁকি এড়াতে তিনি নৌ বিমা করার উদ্যোগ নেন। ব্যবসায় বাণিজ্যের অধিকাংশ পণ্যই নৌ বা সমুদ্রপথে আসে। সমুদ্রপথে সৃষ্ট ঝুঁকি এড়াতে নৌ বিমা ভূমিকা রাখে। মিসেস সামিয়ার পণ্য আনয়নের সময় সমুদ্রপথে যেকোনো ক্ষতি হতে পারে। এ ধরনের কোনো ক্ষতি হলে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে। ফলে তার ব্যবসায় ঝুঁকিমুক্ত থাকবে। আর্থিক ক্ষতি হলেও তিনি ক্ষতিপূরণ পেয়ে নতুনভাবে ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন। এতে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে। সুতরাং, মিসেস সামিয়ার ব্যবসায়ে নৌ বিমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মিসেস সামিয়ার ব্যবসায়ের সহায়ক হিসেবে বিমার গুরুত্ব …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর