শেয়ারFacebookWhatsApp

জনাব সাজুর কার্যক্রম আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্বের আলোকে মূল্যায়ন করো।

উত্তর: আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের জনাব সাজুর ব্যবসায় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে লাভবান হওয়ার আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠা ও পরিচালনা করা হয়। এটি একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করে তেমনি সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করে থাকে। উদ্দীপকের জনাব সাজু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। সেটিকে কাজে লাগিয়ে তিনি পোলট্রি ও ডেইরি ফিড তৈরির কারখানা গড়ে তোলেন। তার প্রতিষ্ঠানে অনেকের কাজের সুযোগ সৃষ্টি হয়। বর্তমানে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তার এ কাজকে ব্যবসায় উদ্যোগ হিসেবে অভিহিত করা যায়। জনাব সাজুর ব্যবসায় উদ্যোগ তার এলাকার বেকার মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এতে তাদের বেকারত্ব দূর হয়ে আর্থিক ও সামাজিক উন্নয়ন হয়েছে। অন্যদিকে, তার সফলতা আরও অনেককে এমন কাজে উৎসাহিত করবে। এভাবে জনাব সাজুর ব্যবসায়টি সার্বিকভাবে দেশের মোট উৎপাদন ও আয় বাড়াতে সাহায্য করবে। সুতরাং, আর্থ-সামাজিক উন্নয়নে জনাব সাজুর ব্যবসায় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল

জনাব সাজুর কার্যক্রম আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্বে…

উদ্দীপক

জনাব আতিক একজন প্রভাষক। তিনি তার এলাকার জনগণকে সাহিত্যে উৎসাহিত করার জন্য একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেন। অপরপক্ষে তার বন্ধু সাজু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে পোলট্রি ও ডেইরি ফিড তৈরির কারখানা গড়ে তোলেন, এতে অনেক লোকের কাজের সুযোগ সৃষ্টি হয়। এখন সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।

Dinajpur · 2021

উত্তর

যিনি লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসায়, স্থাপন ও পরিচালনা করেন তাকে ব্যবসায় উদ্যোক্তা বলে।

উত্তর

সরকার কর্তৃক ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠানকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়াই হলো সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারি পৃষ্ঠপোষকতার ওপর দেশের ব্যবসায় উদ্যোগের সম্প্রসারণ ও সমৃদ্ধি নির্ভর করে। এতে উদ্যোক্তারা আরও উদ্বুদ্ধ হয়। সরকারি বিভিন্ন সিদ্ধান্ত (যেমন: কর মওকুফ, স্বল্প বা বিনা সুদে মূলধন সরবরাহ প্রভৃতি) ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে।

উত্তর

উদ্দীপকের জনাব আতিকের কার্যক্রমকে উদ্যোগ বলা হয়। যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাই হলো উদ্যোগ। এক্ষেত্রে অর্থ বা মুনাফা অর্জন বাধ্যতামূলক নয়। সাধারণত সৃজনশীল কাজের সাথে এটি জড়িত থাকে। আবার, বিভিন্ন প্রকার জনহিতকর কাজ যেমন: স্কুল-কলেজ, হাসপাতাল ও খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা প্রভৃতিও উদ্যোগ। উদ্দীপকের জনাব আতিক একজন প্রভাষক। তিনি তার এলাকায় একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা করেন। এর মাধ্যমে তিনি এলাকার জনগণকে সাহিত্যে উৎসাহিত করতে চান। আর সাহিত্যের বিষয় হলো সৃষ্টিশীল কাজ। এর সাথে মুনাফা অর্জনের কোনো বাধ্যবাধকতা নেই। এ বৈশিষ্ট্যগুলো উদ্যোগের সাথে জড়িত। সুতরাং, জনাব আতিকের কার্যক্রমকে উদ্যোগ বলা হয়।

উত্তর

আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের জনাব সাজুর ব্যবসায় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে লাভবান হওয়ার আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠা ও পরিচালনা করা হয়। এটি একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করে তেমনি সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করে থাকে। উদ্দীপকের জনাব সাজু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। সেটিকে কাজে লাগিয়ে তিনি পোলট্রি ও ডেইরি ফিড তৈরির কারখানা গড়ে তোলেন। তার প্রতিষ্ঠানে অনেকের কাজের সুযোগ সৃষ্টি হয়। বর্তমানে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তার এ কাজকে ব্যবসায় উদ্যোগ হিসেবে অভিহিত করা যায়। জনাব সাজুর ব্যবসায় উদ্যোগ তার এলাকার বেকার মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এতে তাদের বেকারত্ব দূর হয়ে আর্থিক ও সামাজিক উন্নয়ন হয়েছে। অন্যদিকে, তার সফলতা আরও অনেককে এমন কাজে উৎসাহিত করবে। এভাবে জনাব সাজুর ব্যবসায়টি সার্বিকভাবে দেশের মোট উৎপাদন ও আয় বাড়াতে সাহায্য করবে। সুতরাং, আর্থ-সামাজিক উন্নয়নে জনাব সাজুর ব্যবসায় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ভাগ?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীয় উৎপাদন বৃদ্ধি iii. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিমা একজন আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তা। এইচ,এস,সি পাসের পর সে ব্যবসা করার কথা চিন্তা করে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক, বাটিক ও এমব্রয়ডারির ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। প্রথমে ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার তৈরি পোশাক দেশের বিভিন্ন শোরুমে বিক্রি হয়।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
ব্যবসায় উদ্যোগ কাকে বলে?
খ
ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গাজীপুরের ফরিদুল ইসলাম একটি বোতাম কারখানায় মাত্র ২,৫০০ টাকার বেতনে চাকরি করতেন। পরবর্তীতে তিনি কিছু পুরাতন মেশিন নিয়ে নিজেই একটি বোতাম তৈরির কারখানা স্থাপন করেন। বর্তমান তার প্রতিষ্ঠানে ১০৭ জন শ্রমিক কাজ করে, কারখানায় উৎপাদিত বোতাম দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?
খ
সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীযউদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?ব্যবসায় উদ্যোগ কাকে বলে?উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

জনাব সাজুর কার্যক্রম আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্বে… | Prosthuti