'শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা দিয়েও ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টি করা যায়'– উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: 'শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা দিয়েও ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টি করা যায়'-উক্তিটির সাথে আমি একমত। শিক্ষা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রশিক্ষণের মাধ্যমে একজন উদ্যোক্তা তার কাজে আরও দক্ষ হয়ে ওঠে। আর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ব্যবসায় পরিচালনা ও টিকে রাখতে সহায়ক। উদ্দীপকের রাজীব প্রাথমিকভাবে একটি পোলট্রি ফার্ম-এ চাকরি করতেন। পরবর্তীতে প্রশিক্ষণ নিয়ে গবাদিপশুর খামার গড়ে তোলেন। শুরুর দিকে তিনি বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়েন। কিন্তু নিজ চেষ্টার মাধ্যমে সেগুলো জয় করে তিনি সফল হন। বর্তমানে তার খামারে আরও ৪০ জন যুবক কাজ করছেন। রাজীবের মধ্যে শিক্ষাগত জ্ঞান আছে। তাই তিনি অন্যের অধীনে চাকরি না করে নিজেই নিজের কর্মসংস্থান করার মতো উপযুক্ত সিদ্ধান্ত নিতে পেরেছেন। আবার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পাওয়া প্রশিক্ষণ তাকে আরও দক্ষ করে তুলেছে। এতে তিনি তার কাজ সম্পর্কে খুঁটি-নাটি জানতে পেরেছেন। আর ঋণ পাওয়ার মতো সুবিধা তাকে ব্যবসায় স্থাপনে চূড়ান্ত আগ্রহী করেছে। এভাবে তার শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা সম্মিলিতভাবে তাকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
'শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা দিয়েও ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টি কর…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর