রাজীবের মধ্যে সফল হওয়ার ক্ষেত্রে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়? বর্ণনা করো।
উত্তর: সফল হওয়ার ক্ষেত্রে উদ্দীপকের রাজীবের মধ্যে উদ্যোক্তার চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা গুণটি ফুটে ওঠেছে। শত প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাওয়াই উদ্যোক্তার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা। উদ্যোক্তা হতে হলে এ গুণটি থাকা আবশ্যক। কারণ ব্যবসায় জগৎ প্রতিকূলতায় ভরপুর। উদ্দীপকের রাজীব যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গবাদিপশু পালনের ওপর প্রশিক্ষণ নেন। তারপর নিজেই গবাদিপশু লালন-পালন শুরু করেন। এ কাজের প্রাথমিক পর্যায়ে একাধিক প্রতিবন্ধকতার সম্মুখীন হন। কিন্তু তিনি দমে যাননি। প্রতিটি বাধা তিনি ধৈর্য ও বুদ্ধি দিয়ে মোকাবিলা করেছেন এবং পরবর্তীতে সফলতা লাভ করেন। তার কাজের এ বৈশিষ্ট্যগুলো উদ্যোক্তার চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতার সাথে মিলে যায়। সুতরাং, সফল হওয়ার ক্ষেত্রে রাজীবের মধ্যে উদ্যোক্তার চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা গুণটি ফুটে ওঠছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
রাজীবের মধ্যে সফল হওয়ার ক্ষেত্রে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়?…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর