'ব্যবসায় উদ্যোগ উন্নয়নের পথে সব বাধা উদ্যোক্তার একার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব নয়'- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'ব্যবসায় উদ্যোগ উন্নয়নের পথে সব বাধা উদ্যোক্তার একার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব নয়'-উক্তিটির সাথে আমি একমত। ব্যবসায় উদ্যোগ একটি সংবেদনশীল পদক্ষেপ। এর সাথে উদ্যোক্তার পাশাপাশি আরও অনেকগুলো পক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই একটি উদ্যোগ সফল হয়। উদ্দীপকের মি. আরমান চাকরি লাভে ব্যর্থ হয়ে চারটি পুকুরে মাছ চাষ শুরু করেন। উৎপাদন ভালো হলেও বিদ্যুৎ বিভ্রাট, ও রাস্তাঘাট খারাপ হওয়ায় মাছ সংরক্ষণ ও পরিবহনে সমস্যায় পড়েন। তারপরেও তিনি টিকে থাকার চেষ্টা করে যাচ্ছেন। তিনি মনে করেন ব্যবসায় উদোগ উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা জরুরি। মি. আরমান উদ্যোক্তা হিসেবে মাছ চাষে সফলতা পেয়েছেন। অর্থাৎ তার ব্যবসায় উদ্যোগটি সফল। কিন্তু তার এলাকার বিদ্যুৎ বিভ্রাট, রাস্তাঘাট অনুন্নত এবং সংরক্ষণ ব্যবস্থার অপ্রতুলতার মতো সমস্যা আছে। আর এগুলো তার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ বিষয়গুলোর সাথে ভিন্ন ভিন্ন পক্ষ জড়িত। তাদের উচিত এগুলো দ্রুত সমাধান করে উদ্যোক্তাদের কাজকে সহজ করে দেওয়া। এতে সব পক্ষই সুফল ভোগ করতে সক্ষম হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
'ব্যবসায় উদ্যোগ উন্নয়নের পথে সব বাধা উদ্যোক্তার একার পক্ষে কাটিয়ে ও…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর