আর্থ-সামাজিক উন্নয়নে জনাব কামালের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: আর্থ-সামাজিক উন্নয়নে জনাব কামালের ভূমিকা অনস্বীকার্য বলে আমি মনে করি। ব্যবসায় উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে। এছাড়াও এটি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে। ফলে অর্থনীতিতে এটি ইতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপকের জনাব কামাল প্রথম পর্যায়ে বড় ভাইয়ের ব্যবসায়ে সহযোগিতা করতো। পরবর্তীতে সম্ভাবনা যাচাই করে নিজেই ব্যবসায় শুরুর চিন্তা করেন। এজন্য তিনি মূলধন গঠন করেন এবং কঠোর পরিশ্রম করেন। এভাবে তিনি সফল হন। বর্তমানে তিনি নিজেই কাপড়ের কারখানা স্থাপনে আগ্রহী। জনাব কামাল ব্যবসায় স্থাপনের মাধ্যমে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তার ব্যবসায়ের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে অনেকেই জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন। এতে বেকারত্বের হার কমছে ও তাদের জীবনযাত্রার মান বাড়ছে। আবার ব্যবসায় স্থাপনের মাধ্যমে তিনি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন। অন্যদিকে, তার এ সফলতা আরও অনেককেই ব্যবসায় স্থাপনে আগ্রহী করে তুলবে। এতে কর্মসংস্থান ও আয়ের সুযোগ বাড়বে। এভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। তাই আমি মনে করি, আর্থ-সামাজিক উন্নয়নে জনাব কামালের ভূমিকা অনস্বীকার্য।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
আর্থ-সামাজিক উন্নয়নে জনাব কামালের ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর