জাতীয় অর্থনীতিতে জনাব আমিনুল কীভাবে অবদান রাখছেন? মূল্যায়ন করো।
উত্তর: কর্মসংস্থান সৃষ্টি, মাথাপিছু আয় এবং জাতীয় আয় বাড়ানোর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে জনাব আমিনুল অবদান রাখছেন। নতুন ব্যবসায় উদ্যোগ বিপুল কর্মসংস্থান সৃষ্টি করে। এতে মানুষের মাথাপিছু আয় বাড়ে। এছাড়া অর্থনৈতিক লেনদেন বেড়ে যায়। এটি জাতীয় আয় বাড়াতেও ভূমিকা রাখে। উদ্দীপকের জনাব আমিনুল ইসলাম দীর্ঘ আট বছর একটি কম্পিউটার দোকানে কাজ করেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ঝুঁকি নিয়ে নিজেই সার্ভিসিং দোকান দেন। বর্তমানে ঢাকায় তার দুইটি কম্পিউটারের দোকান আছে। তার মাধ্যমে দেশের অর্থনীতি উপকৃত হচ্ছে। জনাব আমিনুল বর্তমানে নিজের পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। ফলে তাদের আয় বাড়ছে। এটি দেশের মাথাপিছু আয় বাড়াতেও সহায়তা করছে। আবার, তার দুইটি ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিদিন অর্থের লেনদেন হচ্ছে। আর অর্থ যত বেশি হাত বদল হয় দেশের অর্থনীতি ততই গতিশীল হয়। এভাবে তিনি ক্ষুদ্র আকারে হলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছেন বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
জাতীয় অর্থনীতিতে জনাব আমিনুল কীভাবে অবদান রাখছেন? মূল্যায়ন করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর