ব্যবসায় কীভাবে জীবনযাত্রার মান উন্নত করে? ব্যাখ্যা করো।
উত্তর: মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য ও সেবা উৎপাদন, বণ্টন এবং এর সহায়ক সব বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে। ব্যবসায় প্রতিষ্ঠান নতুন পণ্য তৈরি ও বিপণন করে থাকে। এতে ভোক্তারা নতুন পণ্য ভোগের সুযোগ পেয়ে উপকৃত হয়। আবার, এটি চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষা করে। ফলে ভোক্তারা নিয়মিত পণ্য ভোগের সুযোগ পায়। অন্যদিকে, ব্যবসায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের আয় বাড়ায়। এভাবেই এটি জীবনযাত্রার মান উন্নত করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
ব্যবসায় কীভাবে জীবনযাত্রার মান উন্নত করে? ব্যাখ্যা করো।
উত্তর