জনাব আমিনুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি ফুটে ওঠেছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের জনাব আমিনুলের মধ্যে উদ্যোক্তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা গুণটি ফুটে ওঠেছে। কোনো কাজের অনিশ্চিত ফলাফলই হলো ঝুঁকি। ব্যবসা-বাণিজ্যের সাথে ঝুঁকি ওতোপ্রোতভাবে জড়িত। ব্যবসায় উদ্যোক্তারা তার কাজে ঝুঁকি নেন মুনাফা অর্জনের জন্য। এ ঝুঁকি বিবেচনা করে পদক্ষেপ নেওয়াই সাফল্যর পথ সুগম করে। উদ্দীপকের জনাব আমিনুল আট বছর একটি কম্পিউটার দোকানে চাকরি করেন। তারপর সে চাকরি ছেড়ে নিজেই ব্যবসায় শুরু করেন। তিনি চাকরি থেকে প্রতি মাসে নির্দিষ্ট বেতন পেলেও ব্যবসায়ে সে নিশ্চয়তা নেই। এক্ষেত্রে তিনি তার কাজে ঝুঁকি নিয়েছেন। এ ঝুঁকি থেকেই তার মুনাফা অর্জিত হবে। তাই বলা যায়, জনাব আমিনুলের মধ্যে উদ্যোক্তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা গুণটি লক্ষ করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
জনাব আমিনুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি ফুটে ওঠেছে? বর্ণনা করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর