কোনো ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করতে চাইলে কীভাবে সিদ্ধান্ত নিতে হবে?
উত্তর: পরিকল্পনা বিশ্লেষণ করে কোনো ব্যবসায়ে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হয়। পরিকল্পনায় ব্যবসায়ের লক্ষ্য অর্জনের জন্য কখন, কী কাজ, কীভাবে করতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা থাকে। এতে ব্যবসায়ের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। ফলে ব্যবসায়টিতে বিনিয়োগ লাভজনক হবে কি না তা বোঝা যায়। এজন্য অর্থ বিনিয়োগ করার পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায়টির পরিকল্পনা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
কোনো ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করতে চাইলে কীভাবে সিদ্ধান্ত নিতে হবে?
উত্তর