শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব জুবায়ের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে না পারার কারণ বিশ্লেষণ কর।

উত্তর: মাইক্রোস্ক্রিনিং-এর উপাদানগুলোর অভাবে উদ্দীপকের জুবায়ের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছেন না। মাইক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। এর উপাদানগুলো হলো: বাজার চাহিদা, কারিগরি দিক, আর্থিক দিক এবং বাণিজ্যিক দিক। উদ্দীপকের জনাব জুবায়ের সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি করার জন্য একটি অয়েল মিল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। অয়েল মিল প্রতিষ্ঠার পূর্বে তিনি পণ্যটির প্রতি ভোক্তার চাহিদা ও কাঁচামাল সংগ্রহের প্রতি গুরুত্ব দেন। ফলাফল অনুকূল হওয়ায় তিনি কারখানা স্থাপন করলেন। কিন্তু প্রয়োজনীয় অর্থ ও দক্ষ কলাকৌশলের অভাবে তিনি চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছেন না। প্রকল্প নির্বাচন করার অন্যতম দুটি ধাপ হচ্ছে: ম্যাক্রোস্ক্রিনিং এবং মাইক্রোস্ক্রিনিং। মাইক্রোস্ক্রিনিং-এর উপাদানগুলোর মধ্যে রয়েছে বাজার চাহিদা, কারিগরি দিক, আর্থিক দিক এবং বাণিজ্যিক 'দিক। উৎপাদনমুখী ব্যবসায়ের প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে এ উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু জুবায়েরের প্রতিষ্ঠানে কারিগরি ও আর্থিক দুর্বলতা পরিলক্ষিত হয়। তাই তিনি প্রকল্প নির্বাচন করেও চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছেন না।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল

উদ্দীপকে জনাব জুবায়ের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে না পারার কারণ…

উদ্দীপক

জনাব জুবায়ের সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি করার জন্য একটি অয়েল মিল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। অয়েল মিল প্রতিষ্ঠার পূর্বে তিনি পণ্যটির প্রতি ভোক্তার চাহিদা ও কাঁচামাল সংগ্রহের প্রতি গুরুত্ব দেন। ফলাফল অনুকূল হওয়ায় তিনি কারখানা স্থাপন করলেন। পরবর্তীতে প্রয়োজনীয় অর্থ ও দক্ষ কলাকৌশলের প্রয়োগের অভাবে তিনি চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছেন না।

খুলনা জিলা স্কুল · 2026

উত্তর

প্রকল্প গ্রহণে উদ্যোক্তার সক্ষমতা যাচাই করার প্রক্রিয়াকে আত্মবিশ্লেষণ বলে।

উত্তর

যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে আয়-ব্যয় সমান হয় তাকে সম-আয়-ব্যয় বিন্দু বলে। সম-আয়-ব্যয় বিশ্লেষণ বলতে ব্যবসায়ের এমন একটি অবস্থাকে বোঝায় যখন ব্যবসায়ের আয় ও ব্যয় সমান হয়। সম-আয়-ব্যয় জানা থাকলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের আশায় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, মুনাফা পরিকল্পনা প্রণয়ন ও মুনাফা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা যায়। এজন্যই ব্যবসায়ে সম-আয়-ব্যয় বিশ্লেষণ প্রয়োজন।

উত্তর

জনাব জুবায়ের প্রকল্প নির্বাচনে ম্যাক্রোস্ক্রিনিং-এর প্রাকৃতিক ও অর্থনৈতিক উপাদান যাচাই করেছেন। ম্যাক্রোস্ক্রিনিং হলো এমন একটি পদ্ধতি যা কতকগুলো প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসায়ের ধারণাগুলো মূল্যায়ন করে একটি প্রকল্প ধারণা নির্বাচন করতে সহায়তা করে। এর অন্যতম দুটি উপাদান হচ্ছে প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। এর মধ্যে প্রাকৃতিক পরিবেশ দ্বারা কাঁচামাল প্রাপ্তির বিষয় এবং অর্থনৈতিক পরিবেশ দ্বারা চাহিদা যাচাই করা হয়। উদ্দীপকের জনাব জুবায়ের সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি করার জন্য একটি অয়েল মিল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। অয়েল মিল প্রতিষ্ঠার পূর্বে তিনি পণ্যটির প্রতি ভোক্তার চাহিদা ও কাঁচামাল সংগ্রহের প্রতি গুরুত্ব দেন। এক্ষেত্রে তিনি ম্যাক্রোস্ক্রিনিং-এর যে উপাদানগুলো বিবেচনা করেন, তা প্রাকৃতিক ও অর্থনৈতিক উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব জুবায়ের প্রকল্প নির্বাচনে ম্যাক্রোস্ক্রিনিং-এর প্রাকৃতিক ও অর্থনৈতিক উপাদান যাচাই করেছেন।

উত্তর

মাইক্রোস্ক্রিনিং-এর উপাদানগুলোর অভাবে উদ্দীপকের জুবায়ের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছেন না। মাইক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া। এর উপাদানগুলো হলো: বাজার চাহিদা, কারিগরি দিক, আর্থিক দিক এবং বাণিজ্যিক দিক। উদ্দীপকের জনাব জুবায়ের সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি করার জন্য একটি অয়েল মিল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। অয়েল মিল প্রতিষ্ঠার পূর্বে তিনি পণ্যটির প্রতি ভোক্তার চাহিদা ও কাঁচামাল সংগ্রহের প্রতি গুরুত্ব দেন। ফলাফল অনুকূল হওয়ায় তিনি কারখানা স্থাপন করলেন। কিন্তু প্রয়োজনীয় অর্থ ও দক্ষ কলাকৌশলের অভাবে তিনি চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছেন না। প্রকল্প নির্বাচন করার অন্যতম দুটি ধাপ হচ্ছে: ম্যাক্রোস্ক্রিনিং এবং মাইক্রোস্ক্রিনিং। মাইক্রোস্ক্রিনিং-এর উপাদানগুলোর মধ্যে রয়েছে বাজার চাহিদা, কারিগরি দিক, আর্থিক দিক এবং বাণিজ্যিক 'দিক। উৎপাদনমুখী ব্যবসায়ের প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে এ উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু জুবায়েরের প্রতিষ্ঠানে কারিগরি ও আর্থিক দুর্বলতা পরিলক্ষিত হয়। তাই তিনি প্রকল্প নির্বাচন করেও চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছেন না।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাইক্রোস্ক্রিনিং এর উপাদান কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ব্যবসায় পরিকল্পনা কেমন হওয়া উচিত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সেলিম ঢাকা থেকে তৈরি পোশাক কিনে নিয়ে খুলনার স্থানীয় বাজারে একটি দোকান দিলেন। ৩ জন কর্মী নিয়োগ দিলেন। স্থানীয় অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় এবং কাপড় বিক্রিতে যথেষ্ট দক্ষতা না থাকায় তিনি লোকসানের সম্মুখীন হলেন। তিনি তার ব্যবসায় পরিবর্তন করার চিন্তা করেছেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
প্রকল্প কাকে বলে?
খ
ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?
গ
জনাব সেলিম কীভাবে প্রকল্প নির্ধারণ করেছেন ব্যাখ্যা কর।
ঘ
জনাব সেলিমের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সেলিম ঢাকা থেকে তৈরি পোশাক কিনে নিয়ে খুলনার স্থানীয় বাজারে একটি দোকান দিলেন। ৩ জন কর্মী নিয়োগ দিলেন। স্থানীয় অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় এবং কাপড় বিক্রিতে যথেষ্ট দক্ষতা না থাকায় তিনি লোকসানের সম্মুখীন হলেন। তিনি তার ব্যবসায় পরিবর্তন করার চিন্তা করেছেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
প্রকল্প কাকে বলে?
খ
ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?
গ
জনাব সেলিম কীভাবে প্রকল্প নির্ধারণ করেছেন ব্যাখ্যা কর।
ঘ
জনাব সেলিমের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?

ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকল্প কাকে বলে?

প্রকল্প কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কীভাবে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করা হয় ব্যাখ্যা কর।

কীভাবে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করা হয় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রভাবিত করে?

জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রভাবিত করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সম আয়-ব্যয় বিশ্লেষণ বলতে কী বোঝায়?

সম আয়-ব্যয় বিশ্লেষণ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কুমিল্লার ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময় থেকে স্বপ্ন দেখেন যে, তিনি রিয়েল স্টেট এর ব্যবসায়ের মালিক হবেন। স্বপ্নকে সামনে রেখে একটি রূপরেখা তৈরি করেন এবং প্রথমদিকে লাভ না হলেও বর্তমানে তিনি আরও ৩টি রিয়েল স্টেট ব্যবসায়ের মালিক।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
বাজার চাহিদা কী?
খ
প্রকল্প ধারণা চিহ্নিতকরণের বিবেচ্য বিষয় কী? ব্যাখ্যা কর।
গ
জনাব ফাহাদ রিয়েল স্টেটের ব্যবসায় করার পূর্বে যে রূপরেখা তৈরি করেছেন তাকে কী বলে? বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে জনাব ফাহাদের ব্যবসায়ে লাভ না হলেও ক্ষতি যেন না হয় এই চিন্তাকে ব্যবসায়ের ভাষায় কী বলে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কুমিল্লার ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময় থেকে স্বপ্ন দেখেন যে, তিনি রিয়েল স্টেট এর ব্যবসায়ের মালিক হবেন। স্বপ্নকে সামনে রেখে একটি রূপরেখা তৈরি করেন এবং প্রথমদিকে লাভ না হলেও বর্তমানে তিনি আরও ৩টি রিয়েল স্টেট ব্যবসায়ের মালিক।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
বাজার চাহিদা কী?
খ
প্রকল্প ধারণা চিহ্নিতকরণের বিবেচ্য বিষয় কী? ব্যাখ্যা কর।
গ
জনাব ফাহাদ রিয়েল স্টেটের ব্যবসায় করার পূর্বে যে রূপরেখা তৈরি করেছেন তাকে কী বলে? বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে জনাব ফাহাদের ব্যবসায়ে লাভ না হলেও ক্ষতি যেন না হয় এই চিন্তাকে ব্যবসায়ের ভাষায় কী বলে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি?মাইক্রোস্ক্রিনিং এর উপাদান কোনটি?ব্যবসায় পরিকল্পনা কেমন হওয়া উচিত?জনাব সেলিমের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।জনাব সেলিম কীভাবে প্রকল্প নির্ধারণ করেছেন ব্যাখ্যা কর।ব্যবসায় পরিকল্পনা করা হয় কেন?প্রকল্প কাকে বলে?কীভাবে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করা হয় ব্যাখ্যা কর।জনসংখ্যা ও অর্থনৈতিক পরিবেশ কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলিকে প্রভাবিত করে?সম আয়-ব্যয় বিশ্লেষণ বলতে কী বোঝায়?উদ্দীপকে জনাব ফাহাদের ব্যবসায়ে লাভ না হলেও ক্ষতি যেন না হয় এই চিন্তাকে ব্যবসায়েরজনাব ফাহাদ রিয়েল স্টেটের ব্যবসায় করার পূর্বে যে রূপরেখা তৈরি করেছেন তাকে কী বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।