কাজলদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণি তৈরি করা সম্ভব। মূল্যায়ন কর।
উত্তর: কাজলদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণি তৈরি করা সম্ভব-উক্তিটি যথার্থ। উদ্যোক্তা প্রতিটি দেশের জন্যই গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তাই পারে দেশের ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে। উদ্দীপকের কাজল একজন সম্ভাবনাময় উদ্যোক্তা। সে ভালো ছবি আঁকে এবং ভবিষ্যৎ সাফল্য সম্পর্কে আশাবাদী। কিন্তু কিছু সমস্যা কাজলের স্বপ্নকে বাধাগ্রস্ত করছে। সম্মিলিত প্রচেষ্টাই পারে এসব সম্ভাবনাময় উদ্যোক্তাদের দেশের কাজে সফলভাবে নিয়োজিত করতে। সফল উদ্যোক্তা হতে প্রয়োজন আর্থিক সহায়তা ও মানসিক অনুপ্রেরণা। প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে দেশের এ সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা যায়। এর মাধ্যমে দেশে যেমন নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠবে তেমনি দেশের ব্যাপক উন্নতিও হবে। কাজলের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে তাদের সৃজনশীলতারও বিকাশ ঘটবে। তাছাড়া এ ধরনের উদ্যোক্তা প্রয়োজনীয় অনুপ্রেরণা পেয়ে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরিতে সহায়তা করতে পারবে, যা দেশের বেকার সমস্যা হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই উদ্যোক্তা তৈরিতে কাজলদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা দরকার। সুতরাং বলা যায়, কাজলদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণি তৈরি করা সম্ভব-উক্তিটি যথার্থ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
কাজলদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বি…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর