নতুন পরিবেশে পাপিয়ার ব্যবসায়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উল্লিখিত কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: নতুন পরিবেশে পাপিয়ার ব্যবসায়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উল্লিখিত মাইক্রোস্ক্রিনিং কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। যে পদ্ধতির মাধ্যমে চূড়ান্তভাবে প্রকল্প নির্বাচন করা হয় তাকে মাইক্রোস্ক্রিনিং বলে। মাইক্রোস্ক্রিনিং হলো বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার একটি বিস্তারিত প্রক্রিয়া। ব্যবসায়ের স্বার্থে এ সকল বিষয়গুলো খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হয়। উদ্দীপকে মিসেস পাপিয়া স্বামীর চাকরির সূত্রে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন। চট্টগ্রামে তার একটি পোশাকের দোকান ছিল। তারা এখন ঢাকায় যাত্রাবাড়িতে থাকেন। সেখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা ও বাজার চাহিদা বিবেচনা করে পাপিয়া পণ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। উদ্দীপকে পাপিয়া চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এসে ব্যবসায়ের চিন্তা করেন। এক্ষেত্রে তিনি মানুষের অর্থনৈতিক অবস্থা ও বাজার চাহিদাকে বিবেচনা করে ব্যবসায়ের চিন্তা করেন। উক্ত বিষয়গুলো ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা মানুষের অর্থনৈতিক অবস্থা যদি ভালো না থাকে আবার পণ্যের বাজার চাহিদাও যদি ভালো না হয় তবে ব্যবসায়ে উন্নতি করা যায় না। তাই আমি মনে করি, নতুন পরিবেশে পাপিয়ার ব্যবসায়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উল্লিখিত মাইক্রোস্ক্রিনিং কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
নতুন পরিবেশে পাপিয়ার ব্যবসায়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উল্লিখিত ক…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর