ঘড়ির কাঁটার গতি সরল স্পন্দিত গতি নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো বস্তু কণার গতির দিক যদি সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয় তবে তার গতিকে সরল স্পন্দন গতি বলে। কিন্তু ঘড়ির কাঁটা গতিপথের নির্দিষ্ট কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর ( [গণিত] , [গণিত] , [গণিত] ) একই দিক থেকে অতিক্রম করে। তাই ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি। আবার, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। ঘড়ির কাঁটার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটা গুলো সমদূরত্বে থেকে ঘুরতে থাকে। ফলে ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি। অর্থাৎ, ঘড়ির কাঁটার গতি যেমন ঘূর্ণন গতি তেমন পর্যায়বৃত্ত গতিও। তবে বেগের দিক সর্বদা সাম্যাভিমুখী না হওয়ায় ঘড়ির কাঁটার গতি সরল স্পন্দিত গতি নয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-২ : গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-২ : গতি · সৃজনশীল
ঘড়ির কাঁটার গতি সরল স্পন্দিত গতি নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর
