'রূপসা ব্যাংক' ঋণ প্রদানের সময় যেসব বিষয় বিবেচনা করেছে তা ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর: 'রূপসা ব্যাংক' ঋণ দেওয়ার সময় যেসব বিষয় বিবেচনা করেছে তা ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতির সাথে মিল রয়েছে। এ নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ ও ঋণ হিসাবে প্রদত্ত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এক্ষেত্রে ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণগ্রহণের উদ্দেশ্য যাচাই করা হয়। সেই সাথে গ্রাহকের আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা হয় এবং পর্যাপ্ত জামানত গ্রহণ নিশ্চিত করা হয়। উদ্দীপকে রূপসা ব্যাংক জনগণের ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহের মাধ্যমে আমানত সৃষ্টি করে। এ আমানত ব্যবহার করে ব্যাংকটি ব্যবসায়ীদের ঋণ দেয়। এক্ষেত্রে ব্যাংকটি ঋণ দেওয়ার আগে ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা, জামানত ইত্যাদি বিষয় বিবেচনা করে। সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রকল্পের বিনিয়োগপূর্ব সম্ভাব্যতা যাচাই গুরুত্বপূর্ণ। আমানতকৃত অর্থ থেকে ব্যবসায়ীদের ঋণ দেওয়া ব্যাংকের জন্য এক ধরনের বিনিয়োগ। এক্ষেত্রে ঋণ দেওয়ার আগে রূপসা ব্যাংক ঋণগ্রহীতা সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেয়। তা না হলে ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকে। এক্ষেত্রে ব্যাংকের গ্রাহকের অর্থের নিরাপত্তা নষ্ট হতে পারে। তাই বলা যায়, রূপসা ব্যাংক-এর ঋণ দেওয়ার ক্ষেত্রে বিবেচিত বিষয়সমূহ ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
'রূপসা ব্যাংক' ঋণ প্রদানের সময় যেসব বিষয় বিবেচনা করেছে তা ব্যাংকিং …
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর