ব্যাংকিং কার্যাবলির ভিত্তিতে উদ্দীপকে ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। এ ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। পরবর্তীতে এ আমানত স্বল্প ও মধ্যমেয়াদে ঋণ হিসেবে বিনিয়োগ করে। উক্ত প্রক্রিয়ায় এ ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। উদ্দীপকে জনাব রায়হান একটি কারখানা স্থাপন করতে চান। এজন্য তার ঋণের প্রয়োজন। তিনি ব্যাংকে সম্পত্তি বন্ধকের বিপরীতে [গণিত] বছরের জন্য [গণিত] কোটি টাকার ঋণের আবেদন করেন। এক্ষেত্রে ঋণের মেয়াদ [গণিত] বছরের বেশি। তাই এটি ছিল দীর্ঘমেয়াদি ঋণ। আবার টাকার পরিমাণও ছিল বড় অঙ্কের। এসব বিবেচনা করে ব্যাংক ম্যানেজার এতো দীর্ঘ সময়ের জন্য ঋণ দিতে অস্বীকৃতি জানায়। সুতরাং বলা যায়, ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক হওয়ায় ম্যানেজার দীর্ঘমেয়াদি ও বড় অঙ্কের ঋণ প্রদানে অপারগতা প্রকাশ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংকিং কার্যাবলির ভিত্তিতে উদ্দীপকে ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর