উদ্দীপকের ব্যাংকটির ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ব্যাংকটি হলো কৃষি ব্যাংক। কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংককে কৃষি ব্যাংক বলা হয়। এটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। এ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়। নির্দিষ্ট কিছু স্কিমে ঋণদানে এ ব্যাংক কোনো জামানত রাখে না। ফলে আমাদের দেশের কৃষি উন্নয়ন অনেকখানি বাংলাদেশ কৃষি ব্যাংকের দক্ষতার ওপর নির্ভর করে। উদ্দীপকে জনাব আলম গ্রামের হাটে একটি ব্যাংকের শাখা দেখেন। তিনি ছোট ভাইয়ের কাছে গ্রাম্য বাজারে ব্যাংকের প্রয়োজনীয়তা জানতে চাইলেন। ছোট ভাই তাকে জানালেন, এ ব্যাংক সরকার স্থাপন করেছে। ফলে গ্রামে বসবাসরত মানুষকে শহরে যেতে হচ্ছে না। গ্রামের মানুষ কৃষিকাজসহ ব্যবসায়ী কার্যক্রম পরিচালনায় ব্যাংকের সাহায্য পাচ্ছে। এছাড়া তারা এ ব্যাংক থেকে ঋণ নিয়ে উপকৃত হচ্ছে। উদ্দীপকে জনাব আলমের দেখা ব্যাংকের সাথে বাংলাদেশ কৃষি ব্যাংকের বৈশিষ্ট্যের মিল আছে। তাই বলা যায়, জনাব আলম তার গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংক দেখেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটির ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর