সরকার ও গ্রামের উন্নয়নে উদ্দীপকের ব্যাংকটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: সরকার ও গ্রামের উন্নয়নে উদ্দীপকে কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি। কৃষিখাতে উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত ব্যাংক হলো কৃষি ব্যাংক। এ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়। এ ব্যাংক তাদেরকে কৃষি যন্ত্রপাতি কেনা, উন্নত বীজ, সার, কীটনাশক ইত্যাদি যোগাড় করার জন্য প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করে। এভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে এ ব্যাংক সরকারকে সাহায্য করে। উদ্দীপকে গ্রাম্য বাজারে একটি কৃষি ব্যাংকের কথা বলা হয়েছে। গ্রামের লোকজন এ ব্যাংক থেকেই তাদের ব্যাংকিং সেবা পাচ্ছেন। এ ব্যাংকের মাধ্যমে কৃষিকাজসহ অন্যান্য ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করতে পারছেন। এছাড়া প্রয়োজনে ঋণ নিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। উদ্দীপকে জনাব আলমের গ্রামের বেশিরভাগ মানুষ কৃষক। কৃষিকাজে পরামর্শ ও আর্থিক সাহায্যের জন্য তাদেরকে শহরে যেতে হয়। এজন্য সরকার এ গ্রামে কৃষি ব্যাংকের একটি শাখা স্থাপন করেন। ফলে কৃষকরা এখন এ ব্যাংকের মাধ্যমে গ্রামেই কৃষিকাজের বিভিন্ন পরামর্শ পাচ্ছেন। এ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ দিয়ে মূলধন সরবরাহ করছে। ফলে কৃষকরা কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, সার ইত্যাদি সহজে যোগাড় করতে পারছেন। এছাড়াও ব্যাংকটি গ্রামের ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসায়িক কাজে সাহায্য করছে। এভাবে ব্যাংকটি গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে। আবার দারিদ্র্য দূরীকরণে সরকারকে সাহায্য করছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
সরকার ও গ্রামের উন্নয়নে উদ্দীপকের ব্যাংকটির ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর