রাফা কোম্পানি লি.-এর মুনাফার একটি অংশ তহবিলে সংরক্ষণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রাফা কোম্পানি লি. মুনাফার একটি অংশ সংরক্ষিত তহবিলে সংরক্ষণ করে, যা যৌক্তিক। অবণ্টিত মুনাফা বলতে নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয় ঐ অংশকে বোঝায়। এই মুনাফা থেকে প্রতিষ্ঠান সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল ইত্যাদি সৃষ্টি করতে পারে। উদ্দীপকের রাফা কোম্পানি লি. শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে। প্রতিষ্ঠানটি এ বছর [গণিত] মূলধন ব্যয়ে (গ থেকে পাওয়া) অগ্রাধিকার শেয়ার বিক্রির চিন্তা করছে। মুনাফার পরিমাণ বেশি হওয়ায় এ বছরে শেয়ারহোল্ডারদের মধ্যে সম্পূর্ণ মুনাফা বণ্টন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটি মুনাফার কিছু অংশ একটি তহবিলে সংরক্ষণ করে। রাফা কোম্পানি লি. এই অবণ্টিত মুনাফা ব্যবহার করে সঞ্চিতি তহবিল সৃষ্টি করতে পারবে। এতে ভবিষ্যৎ আর্থিক বিপর্যয় মোকাবিলা করা সম্ভব হবে। আবার প্রতিষ্ঠানটি যদি লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টি করে তাহলে যে বছর প্রতিষ্ঠানের মুনাফা কম হবে, সে বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারবে। এতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকবে। এছাড়াও ভবিষ্যতে ব্যবসায় প্রসার ও উৎপাদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে অবণ্টিত মুনাফা কার্যকর ভূমিকা পালন করবে। সুতরাং বলা যায়, রাফা কোম্পানি লি.-এর মুনাফার একটি অংশ সংরক্ষিত তহবিলে রাখা যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) · সৃজনশীল
রাফা কোম্পানি লি.-এর মুনাফার একটি অংশ তহবিলে সংরক্ষণের যৌক্তিকতা বি…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
