সালাম সাহেব প্রাথমিকভাবে বিনিয়োগের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন তা ব্যাখ্যা করো।
উত্তর: সালাম সাহেব প্রাথমিকভাবে বন্ডে বিনিয়োগ করে সুদের হারের ঝুঁকির সম্মুখীন হয়েছেন। বিনিয়োগকারী বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি কিনলে সুদের হারের ঝুঁকি মোকাবিলা করতে হয়। বাজারে সুদের হারের পরিবর্তন হলে বিনিয়োগের মূল্য উঠা-নামা করে। সুদের হার বাড়লে বন্ড, ডিবেঞ্চারের বাজারমূল্য কমে। আবার সুদের হার কমলে এসব বিনিয়োগের বাজারমূল্য বাড়ে। উদ্দীপকে সালাম সাহেব ১০% সুদে 'ভরসা' কোম্পানির জামানতহীন ডিবেঞ্চার বিনিয়োগ করেন। কিছুদিন পর তিনি ডিবেঞ্চারগুলো বাজারে বিক্রি করেন। কিন্তু বাজারমূল্যে বিক্রি করায় তিনি ক্ষতিগ্রস্ত হন। মূলত সুদের হার বেড়ে যাওয়ায় সালাম সাহেবের ডিবেঞ্চারের বাজারমূল্য কমে গিয়েছে। ফলে তাকে কম মূল্যে ডিবেঞ্চারগুলো বিক্রি করে দিতে হয়। এভাবে সুদের হারের পরিবর্তনের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হন। তাই বলা যায়, সালাম সাহেব ডিবেঞ্চার বিক্রি করে সুদের হারের ঝুঁকির সম্মুখীন হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
সালাম সাহেব প্রাথমিকভাবে বিনিয়োগের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকির সম্মুখ…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
আমরা জানি,
আদর্শ বিচ্যুতি =
= = ১৩.৫১% (প্রায়)।
সুতরাং, 'রূপন্তি' প্রকল্পের গড় আয় এবং আদর্শ বিচ্যুতি । অন্যদিকে, 'প্রকৃতি' প্রকল্পের গড় আয় ১৩% এবং আদর্শ বিচ্যুতি । দেখা যাচ্ছে, উভয় প্রকল্পের আয়ের হার সমান। কিন্তু 'রূপন্তি' প্রকল্পের আদর্শ বিচ্যুতি তুলনামূলকভাবে কম। যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি যত কম সে প্রকল্প তত কম ঝুঁকিপূর্ণ। তাই বলা যায়, সালাম সাহেবের জন্য 'রূপন্তি' প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক হবে।
