বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে সুদ হারের ঝুঁকি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগকারীর বিনিয়োগকৃত সম্পদের মূল্য হ্রাসের আশঙ্কাই সুদের হারের ঝুঁকি। এক্ষেত্রে সুদের হার বাড়লে বন্ড বা ডিবেঞ্চারের বাজারমূল্য হ্রাস পায়। ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। আবার সুদের হার কমলে এসব বিনিয়োগের বাজারমূল্য বাড়ে। এতে বিনিয়োগকারীরা লাভবান হন। অর্থাৎ সুদের হারের পরিবর্তনের কারণে এসব বিনিয়োগের বাজারমূল্য ওঠা-নামা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে সুদ হারের ঝুঁকি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর

