উদ্দীপকের রূপসা ব্যাংক কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে রূপসা ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। এ ধরনের ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। এ ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে। আবার এই অর্থ অন্য পক্ষকে বেশি' সুদে ঋণ হিসেবে দেয়। তবে ঋণ প্রদানের পূর্বে ব্যাংক ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততা, জামানত ইত্যাদি বিষয় বিবেচনা করে। উদ্দীপকে রূপসা ব্যাংক [গণিত] সালে যথাযথ অনুমোদন নিয়ে গঠিত হয়। জনগণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ ও ঋণদান করা এই ব্যাংকের মূল কাজ। আমানতি সুদের হার ও ঋণের সুদের হারের পার্থক্যই এই ব্যাংকের মুনাফা। এছাড়াও এ ধরনের ব্যাংক বিল বাট্টাকরণ, অর্থ স্থানান্তর, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, গ্রাহকের প্রতিনিধি ও অছি হিসেবে কাজ করা ইত্যাদি সেবা প্রদান করে। এসব বৈশিষ্ট্য বাণিজ্যিক ব্যাংকের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, রূপসা ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
উদ্দীপকের রূপসা ব্যাংক কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর