মুন ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মুন ব্যাংকটি কার্যভিত্তিক অন্যান্য ব্যাংকের অন্তর্গত আমদানি-রপ্তানি ব্যাংক। এ ব্যাংক আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। মূলত আমদানির জন্য ঋণ সরবরাহ, প্রত্যয়পত্র (LC) ইস্যুর সুযোগ, আমদানি তদারকিসহ বিভিন্ন উপদেশমূলক কাজ করে থাকে। উদ্দীপকে তারিম এন্টারপ্রাইজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে [গণিত] টাকার একটি মেশিন কোরিয়ার হুংওয়া কোম্পানি থেকে কিনতে চায়। মেশিনটি কেনার জন্য দত্ত ট্রেডার্স থেকে প্রাপ্ত [গণিত] টাকার অঙ্গীকারপত্রটি মুন ব্যাংকে হস্তান্তর করে [গণিত] টাকা সংগ্রহ করে। এছাড়াও ঐ ব্যাংক থেকে [গণিত] টাকা ঋণ নেয় এবং বাকি টাকা প্রতিষ্ঠান থেকে ব্যবস্থা করে। অর্থাৎ, উদ্দীপকে মুন ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে আমদানি-রপ্তানি ব্যাংকের বৈশিষ্ট্যের মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে মুন ব্যাংক হলো আমদানি-রপ্তানি ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
মুন ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর