বাণিজ্যিক ব্যাংক কীভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে? ব্যাখ্যা করো।
উত্তর: ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করে বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। পণ্যমূল্য বেড়ে গেলে বা মুদ্রাস্ফীতি ঘটলে অর্থের সরবরাহ কমাতে হয়। আবার অর্থের অভাব দেখা দিলে মুদ্রার সরবরাহ বাড়াতে হয়। এ কাজে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের খোলাবাজার নীতি, ব্যাংক হার নীতি, জমার হার পরিবর্তন নীতির প্রয়োগে সাহায্য করে। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
বাণিজ্যিক ব্যাংক কীভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে? ব্যাখ্যা করো।
উত্তর