কর-সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহের ফলে প্রকৃত মূলধন ব্যয় নির্ণয়ে কর সমন্বয় করা প্রয়োজন। ঋণ মূলধনের বিপরীতে দেওয়া সুদ প্রতিষ্ঠানের একটি মূলধন ব্যয়। এটি কর-পূর্ব মুনাফা থেকে বাদ দিয়ে করযোগ্য মুনাফা নির্ধারণ করা হয়। ফলে প্রতিষ্ঠানকে কম কর দিতে হয়। এটি একদিকে ঋণ মূলধন ব্যয়কে হ্রাস করছে যা এক ধরনের সুবিধা। এ সুবিধা বিবেচনা করে কর-পূর্ব মূলধন ব্যয়কে সমন্বয় করার প্রয়োজন হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) · সৃজনশীল
কর-সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর
