“ব্যাংকটির সাফল্য অর্জন সন্তোষজনক”- মূল্যায়ন করো।
উত্তর: শাখা ব্যাংকিং-এর মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে 'পদ্মা' ব্যাংক সন্তোষজনক সাফল্য অর্জন করছে বলে আমি মনে করি। এ ধরনের ব্যাংক একাধিক শাখার মাধ্যমে ব্যাংকিং কাজ পরিচালনা করে। এক্ষেত্রে শাখাগুলো একটি প্রধান কার্যালয়ের অধীনে থাকে। শাখাগুলোর কোনো আলাদা সত্তা থাকে না। জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড এ ধরনের ব্যাংকের উদাহরণ। উদ্দীপকে 'পদ্মা' ব্যাংকের পুঁজি সরকারি অর্থে সংগৃহীত হয়। দেশের বিভিন্ন স্থানে এ ব্যাংকের অনেক শাখা রয়েছে। এসব শাখার মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের সেবা দিয়ে আসছে। জনগণও ব্যাংকটিকে নিজেদের ব্যাংক মনে করতে শুরু করেছে। উদ্দীপকে 'পদ্মা' ব্যাংকের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অর্থ লেনদেন করা যায়। ফলে গ্রাহকদের জন্য এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো সহজ হয়েছে। তাছাড়া বেশি শাখার মাধ্যমে ব্যাংকটি বেশি সংখ্যক মানুষকে সেবা দিতে পারছে। ফলে গ্রাহকরা পদ্মা ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকের চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন। আবার সরকারি অর্থায়নে পরিচালিত বলে গ্রাহকরা অর্থ আমানতের ক্ষেত্রেও তুলনামূলকভাবে বেশি নিরাপত্তা পাচ্ছেন। এভাবে ব্যাংকটিকে তারা নিজেদের ব্যাংক মনে করতে শুরু করেছেন। তাই বলা যায়, “ব্যাংকটির সাফল্য অর্জন সন্তোষজনক”- উক্তিটি যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
“ব্যাংকটির সাফল্য অর্জন সন্তোষজনক”- মূল্যায়ন করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর