উদ্দীপকে ঝুঁকি নিরসনে জনাব জুয়েল আহমেদের প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ কর।
উত্তর: ঝুঁকি নিরসনে জনাব জুয়েল আহমেদের গৃহীত পদক্ষেপটি যৌক্তিক বলে আমি মনে করি। বিমা হলো বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যকার সম্পাদিত চুক্তি। এতে বিমাকারী বিমাগ্রহীতাকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝুঁকির বিপরীতে ক্ষতিপূরণ দিতে সক্ষম হন। এটি ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে। উদ্দীপকে ডাল ভাঙানোর মেশিনের অভাবে চাষিরা স্বল্প মূল্যে ডাল বিক্রি করে দিতো। স্থানীয় ব্যবসায়ী জুয়েল তিনি বিদেশ থেকে ডাল ভাঙানোর মেশিন আমদানি করেন। মেশিনগুলো যেহেতু সমুদ্রপথে আসবে তাই ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যা হচ্ছে নৌ বিমা চুক্তি। বিমা হচ্ছে ঝুঁকি বণ্টনের ব্যবস্থা, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হয়। এ ঝুঁকি বিমা মাধ্যমে পরিহার বা কমানো যায়। জনাব জুয়েল তিনি বিদেশ থেকে সমুদ্র পথে মেশিনগুলো আমদানি করেন। সমুদ্র পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তিনি বিমা কোম্পানির নিকট থেকে ক্ষতিপূরণের অর্থ পাবেন। এভাবে তিনি ঝুঁকি নিরসন করেছেন। তিনি ক্ষতির সম্মুখীন হলে বিমা কোম্পানি সমপরিমাণ ক্ষতিপূরণ দিবে। তাই বলা যায় জনাব জুয়েল এর প্রয়োজনীয় পদক্ষেপটি সম্পূর্ণ যৌক্তিক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে ঝুঁকি নিরসনে জনাব জুয়েল আহমেদের প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর