জনাব জুয়েল আহমেদের গৃহীত বিমাটি কী? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জুয়েল আহমেদের গৃহিত বিমাটি হচ্ছে নৌ বিমা। যে বিমায় নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে নৌ বিমা বলা হয়। সারা পৃথিবীর ব্যবসায় বাণিজ্যের অধিকাংশ পণ্যই নৌপথে পরিবাহিত হয়। তাই নৌপথে বিরাজমান ঝড়-ঝঞ্ঝা, ঢেউ, সুনামি, জলদস্যুতা, যুদ্ধ-বিগ্রহের সকল প্রকার ঝুঁকি এড়াতে নৌ বিমা করা হয়। উদ্দীপকে পটুয়াখালিতে মুগ ডালের চাষ হয়। কিন্তু ডাল ভাঙানোর মেশিন না থাকায় চাষিরা কম দামে ডাল বিক্রয় করতো। তাই স্থানীয় ব্যবসায়ী জুয়েল আহমেদ বিদেশ থেকে মেশিন আমদানির ব্যবস্থা করেন। যেহেতু মেশিনগুলো সমুদ্রপথে আসবে তাই তিনি ঝুঁকি নিরসনের ব্যবস্থা করেন। যেহেতু মেশিন সমুদ্রপথে আসবে তাই তিনি নৌ বিমা করেছেন। কেননা সমুদ্রপথে পণ্য, যন্ত্রপাতি ইত্যাদি আমদানি করা হলে ঝুঁকি সংক্রান্ত কারণে যে বিষয় সম্পাদন করা হয়, তাই হচ্ছে নৌ বিমা। সুতরাং বলা যায়, জনাব জুয়েলের গৃহীত বিষয়টি হচ্ছে নৌ বিমা।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
জনাব জুয়েল আহমেদের গৃহীত বিমাটি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর