একজন সফল উদ্যোক্তার কোন গুণটি জনাব জাকিরের মধ্যে বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: একজন সফল উদ্যোক্তার 'উদ্ভাবনী শক্তি' গুণটি জনাব জাকিরের মধ্যে বিদ্যমান। উদ্ভাবন হলো বাজারে নতুন এবং কার্যকর কিছু প্রবর্তন। আর নিজের মেধা ও বুদ্ধি কাজে লাগিয়ে নতুন ধারণা বা পদ্ধতি তৈরি করার ক্ষমতা হলো উদ্ভাবনী শক্তি। এর মাধ্যমে উদ্যোক্তা নতুন নতুন পণ্য ও ধারণা তৈরি করেন। উদ্দীপকের জনাব জাকির একটি নতুন পদ্ধতিতে উৎকৃষ্টমানের কাঁঠালের চিপস তৈরির কৌশল উদ্ভাবন করেন। এক্ষেত্রে তিনি তার মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়েছেন। বাজারে আলু, কলা এসবের চিপস পাওয়া গেলেও কাঁঠালের চিপস বাজারে এক নতুন বিষয়। এক্ষেত্রে তিনি শুধু কল্পনাই করেননি। এই চিপস তৈরির কৌশল তিনি উদ্ভাবনও করেছেন। আর এসকল বিষয় একজন উদ্যোক্তার উদ্ভাবনী শক্তির গুণটিকে নির্দেশ করে। তাই বলা যায়, একজন সফল উদ্যোক্তার উদ্ভাবনী শক্তি গুণটি জনাব জাকিরের মধ্যে বিদ্যমান রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
একজন সফল উদ্যোক্তার কোন গুণটি জনাব জাকিরের মধ্যে বিদ্যমান? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর