ব্যবসায় উদ্যোগের প্রধান ফলাফল কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায় উদ্যোগের প্রথম ফলাফল একটি ব্যবসায় প্রতিষ্ঠান। যে-কোনো ব্যবসায় কোনো একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। একটি ব্যবসায় স্থাপনার ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাই ব্যবসায় উদ্যোগ। বিশদভাবে বলতে গেলে, ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসায় পরিচালনা করা। তাই এই ব্যবসায় প্রতিষ্ঠানকেই ব্যবসায় উদ্যোগের প্রথম ফলাফল বলা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
ব্যবসায় উদ্যোগের প্রধান ফলাফল কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর