উদ্যোক্তা জন্মগতভাবেই উদ্যোক্তা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্যোক্তাগণ জন্মগতভাবেই কতিপয় গুণের অধিকারী হয়ে থাকেন। অনেকে মনে করেন উদ্যোক্তাগণ জন্মগতভাবে উদ্যোক্তা। আত্মবিশ্বাস, উদ্যম, সৃজনশীলতা, কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা, উদ্ভাবনী শক্তি, নেতৃত্ব দানের যোগ্যতা, কঠোর পরিশ্রম করার ক্ষমতা প্রভৃতি গুণ অনেকে জন্মগতভাবে পেয়ে থাকেন, যা তাদের সফলতা অর্জনের পথকে সুগম করে। বর্তমান সময়ে অবশ্যই শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়। তবে জন্মগত উদ্যোক্তা বলতে শুধু তাদেরকে বোঝায় যারা জন্মগতভাবে উপর্যুক্ত গুণাবলির অধিকারী হয়ে থাকেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
উদ্যোক্তা জন্মগতভাবেই উদ্যোক্তা? ব্যাখ্যা কর।
উত্তর