জনাব মুবাশ্বিরের কার্যক্রম আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। যৌক্তিক বিশ্লেষণ কর।
উত্তর: জনাব মুবাশ্বিরের কার্যক্রম অর্থাৎ ব্যবসায় উদ্যোগ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। যে-কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে এই ব্যবসায় উদ্যোগ। এটি উদ্যোক্তাদের কর্মসংস্থানের পাশাপাশি আরও অনেক বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের প্রাকৃতিক ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করে। উদ্দীপকের মুবাশ্বির একজন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক। তিনি তার প্রশিক্ষণ প্রাপ্ত জ্ঞানকে পুঁজি করে উপজেলা সদরে ডেইরি ফিড তৈরির কারখানা দেন। তার এই ফার্মে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি লাভের আশায় ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন এবং অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন বিধায় তার কাজটি হলো ব্যবসায় উদ্যোগ এবং তিনি হলেন উদ্যোক্তা। দেশের আর্থসামাজিক উন্নয়নে উদ্যোক্তাদের ব্যবসায় উদ্যোগ অনেক ইতিবাচক প্রভাব ফেলে থাকে। মুবাশ্বির ব্যবসায় স্থাপনের মাধ্যমে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তার ব্যবসায়ে তিনি ছাড়া আরো অনেক বেকার যুবককে নিয়োগ দেওয়ার ফলে তাদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে তাদের আয় বাড়ছে, বেকারত্বের হার কমছে ও জীবনযাত্রার মান বাড়ছে। আবার ব্যবসায় স্থাপনের মাধ্যমে তিনি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন। অন্যদিকে, তার এ সফলতা আরও অনেককেই এরূপ ব্যবসায় স্থাপনে অনুপ্রাণিত করবে। এতে দেশে ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্বের সংখ্যা হ্রাস পাবে। ফলে জনগণের মাথাপিছু আয় ও দেশের জাতীয় আয় বৃদ্ধি পাবে। দেশের অদক্ষ জনগোষ্ঠী দক্ষ মানবসম্পদে রূপান্তর হবে এবং পরনির্ভরশীলতা অনেকাংশে হ্রাস পাবে। তাই বলা যায়, আর্থসামাজিক উন্নয়নে মুবাশ্বিরের কার্যক্রমের ভূমিকা অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
জনাব মুবাশ্বিরের কার্যক্রম আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে।…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর