"কার্যারম্ভের অনুমতি পত্র" কেন প্রয়োজন হয়? ব্যাখ্যা কর।
উত্তর: পাবলিক লিমিটেড কোম্পানির কার্যক্রম শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র প্রয়োজন হয়। পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের বেলায় নিবন্ধনপত্র সংগ্রহের পর প্রবর্তকদের কার্য শুরুর জন্য যে গুরুত্বপূর্ণ দলিল সংগ্রহ করতে হয় তাকেই কার্যারম্ভের অনুমতিপত্র বলে। এই অনুমতিপত্র সংগ্রহের জন্য কোম্পানিকে ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র এবং জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের ঘোষণা পত্রসহ কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ আবেদন করতে হয়। সব কাগজপত্র ঠিক থাকলে এবং নিবন্ধক সন্তুষ্ট হলে এই অনুমতিপত্র প্রদান করে এবং এ পত্র পাওয়ার পরেই কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
"কার্যারম্ভের অনুমতি পত্র" কেন প্রয়োজন হয়? ব্যাখ্যা কর।
উত্তর