"উদ্দীপকের জনাব বায়েজিদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে”- মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব বায়েজিদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে বলে আমি মনে করি। সাধারণ অর্থে যে-কোনো কাজের কর্মপ্রচেষ্টাই উদ্যোগ। আর ব্যবসায় উদ্যোগ হলো লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করা। একজন ব্যবসায় উদ্যোক্তা এই ধরনের উদ্যোগ নিয়ে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উদ্দীপকের জনাব বায়েজিদ প্রথমে তার ব্যবসায় প্রতিষ্ঠানে টিস্যু উৎপাদন করেন। পরবর্তীতে করোনার সময়ে লাভ কমে যাওয়ায় তিনি টিস্যুর পরিবর্তে মাস্ক উৎপাদনের চিন্তা করেছেন। তিনি গতানুগতিক মাস্ক উৎপাদন না করে বিজ্ঞানসম্মত উপায়ে জনগণকে আকর্ষিত করে এমন মাস্ক উৎপাদন করেন। ফলে অধিকাংশ মানুষ এ মাস্ক ব্যবহার শুরু করেন। তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করায় অনেকেই এ কাজে উৎসাহিত হচ্ছেন। জনাব বায়েজিদ উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজের বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়েছেন, যা দেশের বেকার জনগোষ্ঠীকে ব্যবসায় উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তার মতো অনেক বেকার যুবক-যুবতিরাও উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে উদ্যোগী হতে পারে। এছাড়া বায়েজিদের এ উদ্যোগ থেকে অন্যরা আত্মপ্রত্যয়ী হতে পারেন। কীভাবে পরিবর্তিত পরিস্থিতিতে খাপখাইয়ে ও সৃজনশীল চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে ব্যবসায়ে উন্নতি করা যায় সে বিষয়েও শিক্ষা নিতে পারেন। তাছাড়া দেশে কর্মসংস্থান বৃদ্ধি পেলে দেশের আয় বৃদ্ধি পায়, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকেও ত্বরান্বিত করে। তাই বলা যায়, জনাব বায়েজিদের ব্যবসায় উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যান্যরাও ব্যবসায় উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে, তাই তার এই উদ্যোগ অন্যদের জন্য অবশ্যই অনুকরণীয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
"উদ্দীপকের জনাব বায়েজিদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে”- ম…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর