মি.ইয়ামিনের মেধাসম্পদটির ধরন বিশ্লেষণ কর।
উত্তর: মি. ইয়ামিনের মেধাসম্পদটি হলো পণ্য প্রতীক/ট্রেডমার্ক। ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্যের অনুরূপ বা অভিন্ন পণ্য হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে ট্রেডমার্ক বলে। স্বাতন্ত্র্যতাই এই প্রতীকের মূল বিষয়। ডিভাইস, ব্রান্ড, শিরোনাম, লেবেল, টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, প্রতীক, সংখ্যা যুক্ত উপাদান, রঙের সমন্বয় বা এগুলোর যে-কোনো রূপ সমন্বয় প্রতীকের অন্তর্ভুক্ত হবে। উদ্দীপকের রাজশাহীর মি. ইয়ামিন প্রতিবছর আমের অনেক অপচয় হতে দেখে আম থেকে জুস উৎপাদনের কারখানা স্থাপন করলেন। জুসের নাম দিলেন 'পিওর ইয়ামি জুস'। জুসের বোতলে তার প্রতিষ্ঠানের লেবেল সংবলিত একটি প্রতীক ব্যবহার করলেন এবং অন্য কেউ যাতে নকল করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন। অর্থাৎ তিনি তার উৎপাদিত পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেছেন। মি. ইয়ামিন তার প্রতিষ্ঠানে উৎপাদিত জুসের বোতলে মূলত ট্রেডমার্ক ব্যবহার করেছেন। একটি নিবন্ধিত ট্রেডমার্কের মালিকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি ব্যবহারের একচ্ছত্র অধিকার। রেজিস্টার্ড মালিকের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই প্রতীকটি ব্যবহার বা নকল করতে পারবে না। এছাড়াও ট্রেডমার্কটি একবার সুপরিচিত হলে অন্যান্য পণ্য বা সেবার ক্ষেত্রেও মালিকের এ অধিকার প্রতিষ্ঠিত হবে। আইন দ্বারা এই অধিকার সুরক্ষিত। এ অধিকার লঙ্ঘিত হলে আদালতে মামলা করে প্রতিকার পাওয়া যাবে। তাই উদ্দীপকের ইয়ামিনও ট্রেডমার্ক নিবন্ধনের মাধ্যমে এই আইনগত সুরক্ষা লাভ করবে। তাই বলা যায়, ইয়ামিনের মেধাসম্পদটি হলো ট্রেডমার্ক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
মি.ইয়ামিনের মেধাসম্পদটির ধরন বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর